মৃধা আলাউদ্দিন
ঢাকা, বাংলাদেশ
ঢাকইয়া ছড়া
ঢাকার খাওন
কোপ্তা-কাবাব খাওনের পরে ফরেন-টরেন বাদ
কাচ্চি পোলাউ বিরিয়ানি মুখে লাগায় স্বাদ।
দ্যাছের খবর
ক্যামনে কমু দ্যাছের খবর ছরম বি ভাই লাগতাছে
ছেড়ায় হালায় ছেড়ির ল্যাহান ক্রিম-কুরিম মাগ্তাছে!
ঈদের পোশাক
শিরনি-সেমাই ফালুদাতে নাচতাছে বি শরীর
আব্বু দিলেন ছাড়ি-চুড়ি কিশতি টুপি জরির-
আম্মু দিলেন ফুল মেশানো কুর্তা-কামিজ দোপাট্টা
আপা দুজন বেলোয়াড়ি আন্টি দিলেন খোঁপারটা।
নিজে লইলাম ঘাগড়া-চোলি, সালোয়ার ও গয়না-গাটি, আচকান
আবে হালায় ঈদের আগে পোশাক আমার হয় না যেনো পাঁচ কান।
গজব
ফনি-মনি, আইলা ছবই খোদার গজব- হগ্গলে বি জানি
আবে হালায় আর কিছু না, ঢেউয়ের লগে লৌড়াইয়া যায় পানি।
♥❤❤ধন্যবাদ ❤❤♥

1 মন্তব্যসমূহ
একেকটা অসাধারণ ছড়া,মন ছুঁয়ে গেল।
উত্তরমুছুন