বর্ষায় প্রিয়া // গৌতম ভৌমিক

এই বর্ষায় আমাকে একটি দিন ধার দাও তুমি 
সবুজের সমারোহে আমি আজ 
বৃষ্টির বিন্দু হয়ে তোমার শরীরে মিশতে চাই। 
দূরে আকাশের বিদ্যুৎ চমক দেখে 
আমি ভয়ার্ত চোখে তোমাকে জড়িয়ে ধরে 
তোমার হাতের স্পর্শ
আমার হৃদয়ে অনুভব করতে চাই।
আর আলতো করে তোমার 
চোখের চাউনিতে আমার চোখ মিশাতে চাই।
বৃষ্টিতে ভিজা আমার মুখের কালো কাজল 
তোমার বুকে সারি সারি নীচে নামবে 
তা আমি দেখতে চাই। 
আর আমার দুটি ঠোঁটের মাঝে আলতো 
জলের আবরন তোমার ঠোঁটের উপর নিতে চাই। 
মুখে চলে আসা আমার ভিজে চুল গুলো সরিয়ে কানের পাশে কী যেন বলতে তা আমি শুনতে চাই। 
বৃষ্টির প্রতিটি বিন্দুর সাথে সাথে 
তোমার উপস্থিতি অনুভব করতে চাই। 
তোমার কন্ঠ ধ্বনি বাঁধ ভাঙা ঝর্নার মত আছড়ে পড়ুক আমার দেহে,
উনিশটি বসন্ত পেরিয়ে আজ আমি আমার বাঁধ খুলে দিতে চাই। 
বলতে চাই হয়তো এত দিন ছিলাম ভুল অপূর্ণ 
আমি আজ তোমার স্পর্শে পূর্নতা পেতে চাই। 
আমাকে ছুঁয়ে একবার শুদ্ধ করে দাও 
মুছে ফেলতে চাই সব জড়তা 
অনেক বৃষ্টি ভিজেছি আমি শ্রাবনের ধারায় 
আমি আজ এই বর্ষায় তোমাকে চাই। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ