ঝুমুর পাণ্ডের সংক্ষিপ্ত জীবন ও গ্রন্থপঞ্জি
ঝুমুর পান্ডের জন্ম আসামের হাইলাকান্দি জেলার কাটলিছড়া চা বাগানে এক প্রগতিশীল সংস্কৃতিমনস্ক পরিবারে। বাবা সমাজকর্মী বিনয় কুমার পাণ্ডে ও মা প্রয়াতা সমাজকর্মী লীলা পাণ্ডে। ছোটবেলা থেকেই তাঁর সৃষ্টিশীল লেখালেখির শুরু এবং তখন থেকেই বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হচ্ছে তাঁর লেখালেখি। মূলত চা বাগান ও খেটে খাওয়া নিম্নবর্গের প্রান্তিক মানুষজনদের নিয়েই রচনা করেন আখ্যান। সাহিত্যের সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। তামিল, তেলুগু, ওড়িয়া, মরাঠি, ইংরেজি, হিন্দি,কন্নর, অসমিয়া, মণিপুরি, সাদরি ইত্যাদি ভাষায় তাঁর লেখা অনুবাদ হয়েছে। সাহিত্যের জন্য পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার এবং সম্মান।নারী আন্দোলন এবং সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত লেখিকা সেতারও বাজান। চা বাগান ও শহরের বস্তি অঞ্চলেও কাজ করেন!কাজ করেন দুস্থ শিশু, মহিলাও বিপন্ন প্রকৃতি নিয়ে ও।মানব কুসুম বিতান ট্রাস্টের সেক্রেটারি! এ পর্যন্ত তাঁর ২৬ টি বই প্রকাশিত হয়েছে! "হে মায়াময় বিষাদ " তাঁর সাম্প্রতিক কবিতার সংকলিত গ্রন্থ " আশা করবো ঝুমুর পান্ডের কবিতা পাঠকের ভিন্ন মাত্রা দেবে।
প্রকাশিত গ্রন্থ
গল্পগ্রন্থ
১lগেরাম থানের মানুষটা ও দুলিয়া (এই বইয়ের সব গল্পই আসামের চা বাগানের শ্রমিকদের জীবন যাপন নিয়ে!) প্রকাশক - কফি হাউস প্রকাশনী কলকাতা -৩ (১৯৯৭)
২lজল খাবেন বনদুর্গা ( প্রকাশক এবং মুশায়েরা কলকাতা -৭৩(২০১৩)
৩lস্বপ্নগন্ধার খোঁজে প্রকাশক -কফি হাউস প্রকাশনী কলকাতা -২(আসামের চা বাগানের শ্রমিক এবং এবং অন্যান্যদের নিয়ে লেখা)(১৯৯৯)
৪lপিয়াঙ্কা বাগদি কাঁহা গেল ২০২১( আসামের চা বাগানের গল্প!)প্রকাশক -গাং চিল,কলকাতা -১১১
৫lসুখ গাছের গল্প প্রকাশক - সাহিত্য প্রকাশনী হাইলাকান্দি(২০০৫)
৬lসিংহী মা ও হরিণ শিশু চন্দনা (ছোটদের গল্প) (প্রকাশক চিন্তা প্রকাশনী কলকাতা -৭০(২০২৩)
উপন্যাস
৭lগাঙ গাথা (২০১১) স্রোত প্রকাশনা, ত্রিপুরা(বরাক নদী পাড়ের মানুষের যাপন নিয়ে লেখা)।
৮lকারা কান্দেরে নদীর কিনারায়( নদীর পাড়ে বসবাস করা মানুষের জীবন নিয়ে লেখা এক গাড়ির চালক ও বাজারে বাজারে এক ওষুধ বিক্রেতার কাহিনী)স্রোত প্রকাশনা,ত্রিপুরা ২০২১।
৯lচন্দ্রাবলী ( এক নারীর জীবন যুদ্ধের এবং এক স্বপ্ন যাত্রার কাহিনী)এবং মুশায়েরা প্রকাশনী কলকাতা ৭৩
(২০২২)।
১০।চল সখা মুলুক যাব Dey's publishing Kolkata ৭৩ (২০২৪)(চা বাগানের শ্রমিকদের মুলকি আন্দোলন নিয়ে লেখা এই উপন্যাস)।
১১lঝুমঝুমি ( ছোটদের উপন্যাস ) একটি ছোট্ট মেয়ের স্বপ্নের কাহিনী)গাঙচিল প্রকাশনী কলকাতা ১১১।
১২।আলেকজান্ডারপুরের কথকতা ২০০৭ ( এবং মুশায়েরা প্রকাশনী )কলকাতা ৭৩।
( আসামের একটি বন্ধ চা বাগান নিয়ে লেখা কিন্তু এখানে একটি নারী চরিত্রই প্রধান হয়ে উঠেছে) ।
১৩।রুরু ও সাদাপরি পদ্মেশ্বরী (ছোটোদের উপন্যাস) ২০২৩চিন্তা প্রকাশনী কলকাতা ৭০।
কাব্যগ্রন্থ
১৪।বৈষ্ণবীর মা হতে নেই(এই বইয়ে মোট ২৩টা কবিতা আছে(২০১৫) নীলাক্ষর প্রকাশনী কলকাতা
১৫lকিছু বলার ছিল(এই বইয়ে মোট ২৮ টা কবিতা আছে!(কাব্যগ্রন্থ) বালার্ক প্রকাশন শিলচর২।
১৬। হে মায়াময় বিষাদ (কাব্য গ্রন্থ )২০২৬ স্রোত প্রকাশনা, ত্রিপুরা।
আত্মচরিত
১৭।এমন মানব জনম( আত্মচরিত প্রথম খণ্ড)এই গ্রন্থে লেখিকা নিজের কথা শুধু নয় এই সমাজে ঘটে যাওয়া অনেক কথাই বলেছেন। প্রকাশক -এবং মুশায়েরা কলকাতা (২০১৭)।
১৮। কেন জনম হলো মাগো ( আত্মচরিত দ্বিতীয় খণ্ড)(এই বইয়ে লেখিকা নিজের কথা যেমন বলেছেন তেমনি মুখ ও মুখোশের আড়ালে কিছু মানুষের ভন্ডামীর কথা ও বলেছেন) চিন্তা প্রকাশনী, কলকাতা ৭০(২০২৪)।
ধামাইল গান
১৯।প্রেম যমুনা ডাক দিয়াছে(২০২০)নতুন দিগন্ত প্রকাশনী শিলচর(এতে ধামাইল গান , গোষ্টর গান ,আছে। আছে আধুনিক আর মাতৃসঙ্গীতও)।
ঝুমুর গানের বই (ভাষা কুড়মালি)
২০।কত শিরিষ ফুল ফোটে ফোটেরে (২০১৮ )নতুন দিগন্ত প্রকাশনী শিলচর( এই বইয়ে লেখিকার নিজের লেখা ঝুমুর গান ও টুসু গান আছে)।
২১lচা বাগানের পালাপরব ও অন্যান্য নিবন্ধ(নিবন্ধ সংগ্রহ)২০২২স্রোত প্রকাশনা, ত্রিপুরা(আসামের চা বাগানের পালা পার্বণ কে এই বইয়ে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে)।
২২lকরোনা, লকডাউন, দুঃসময়ের এক বিষাদ গাথা(করোনা ডায়েরি)২০২২ স্রোত প্রকাশনা, ত্রিপুরা(করোনা আর লক ডাউন মিলে যন্ত্রণার যে এক যুগলবন্দী তৈরি হয়েছিল!মানুষের দুঃখ -কষ্ট, যন্ত্রনা নিয়েই এই লেখা)।
সম্পাদিত গ্রন্থ
২৩ ।দেশভাগ এক দহন যন্ত্রণা(২০১৯ )গাঙচিল প্রকাশনী কলকাতা ৭১(লেখিকার দেশ ভাগ নিয়ে সম্পাদিত গ্রন্থ)।
হিন্দিতে অনুদিত গল্প সংকলন
২৪lঝুমুর পান্ডে কি কাহানি সংগ্রহ বলার্ক প্রকাশন শিলচর ( ঝুমুর পাণ্ডের গল্পের হিন্দি অনুবাদ)।
২৫lঅসমীয়াতে অনূদিত গল্প সংকলন
আরু নামি আহে জোনাক(২০১৯) ভিকি পাবলিশার্স গুয়াহাটি ( এই বইয়ে লেখিকার ১৬ টা গল্প বিভিন্ন জনে অসমীয়া ভাষায় অনুবাদ করেছেন।
২৬!Deceit Brought Us To Assam( এই বইয়ে মোট ১২ টা গল্প বিভিন্ন জনে ইংরেজিতে অনুবাদ করেছেন ) prokashok niyogi books Delhi(2025)।
-- সংগ্রহাক : গোবিন্দ ধর
0 মন্তব্যসমূহ