হাঁটি হাঁটি পা পা করে তিরিশ বছর ত্রিপুরার প্রকাশনা আন্দোলনের শরিক স্রোত
আগরতলা :২৬:০২:২০২৪:হাঁটি হাঁটি পা পা করে তিরিশ বছর ত্রিপুরার প্রকাশনা আন্দোলনের শরিক স্রোত।"যে ভাষায় কথা বলে নদী,পাখি গান গায়,কালস্রোত লেখা হয় পাতায় পাতায়।"ত্রিপুরার প্রত্যন্ত গ্রাম রাজধর মানিক্যের স্মৃতি বিজড়িত রাতাছড়া থেকে ত্রিপুরার লিটল ম্যাগাজিন আন্দোলন ও প্রকাশনার জগতে এক উল্লেখযোগ্য নাম "স্রোত "।ইতিমধ্যে তিমিরবরণ চাকমা অনুদিত চাকমা ভাষায়"গীতঞ্জলী"প্রকাশের জন্য ত্রিপুরা সরকারের শ্রেষ্ট প্রকাশনা পুরস্কার সহ শ্যামল ভট্টাচার্যের উপন্যাস "লোদ্রভার কাছাকাছি" পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয় স্রোত।আমরা বই ছাপি, শুধু তা নয়,বই ছেপে প্রকাশ করি উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য সৌন্দর্য।
আমাদের এই কঠিন আন্দোলনে পাশে চাই ত্রিপুরার কবি সাহিত্যিকদের।আশা রাখবো সহযোগিতার হাত বাড়াবেন নবীন প্রবীণ সকল কবি সাহিত্যিক। আমাদের অন্য দুটো প্রকাশনা বইবাড়ি ও অন্যপাঠ।
এ বছরের বই প্রকাশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক শ্যামল ভট্টাচার্য, কথাসাহিত্যিক বিমল চক্রবর্তী, কথাসাহিত্যিক শ্যামল বৈদ্য ও অবসর প্রাপ্ত অধ্যাপক মঞ্জু দাশ। সভাপতিত্ব করেন
লোকগবেষক অশোকানন্দ রায়বর্ধন।অতিথিদে াব্যাগ দিয়ে বরণ করে নেওয়া হয়। বরণ করবেন বরণ করেন স্রোত সম্পাদক গোবিন্দ ধর, কবি রীতা পাল ও শিল্পী দেবাঞ্জনা সেন।সমবেত সংগীত পরিবেশন করেন রীতা পাল,গীতশ্রী ভৌমিক, দেবাঞ্জনা সেন,শুক্লারাণী দাস,চন্দ্রিমা বণিক এবং উপস্থিত সকল সংগীতশিল্পী।
স্রোত প্রকাশনার এ বছরের নতুন বই প্রকাশ
অনুষ্টানে প্রকাশিত বইগুলো হলো নির্বাচিত কবিতা:মীনাক্ষী ভট্টাচার্য, প্রথম লাইন আসে স্বর্গ থেকে :পঙ্কজ বণিক,বুড়িগঙ্গা,তোমাকে :দেবীস্মিতা দেব,নির্বাচিত ছোটগল্প:সুধাংশু ঘোষ,ত্রিপুরা :১৯৮০ ছোটগল্প :বিমল চক্রবর্তী, সন্তোষকুমার ঘোষের উপন্যাসে ব্যক্তি ও সমাজের বহুমাত্রিকতা: ড.রামেন্দ্র দাস,মাস্টারদা সূর্যসেন :নিয়তি রায়বর্মন, সমকামিতা :সামাজিক ও বৈজ্ঞানিক প্রেক্ষাপটে :জাহিদ রুদ্র, কবিতায় বঙ্গবন্ধু :ঝর্ণা মনি,মহাভারতের মহামূল্য ৮৭ টি প্রশ্ন উত্তর :মিলনকান্তি দত্ত, বইবাড়ি প্রকসশনা থেকে প্রকাশিত হয় গল্প সংকলন কেউ কেউ এমন হয়:দেবোপম রায়।
অন্যপাঠ প্রকাশনা:গ্রন্থ তালিকা★প্র.ব.ন্ধ.সং.ক.ল.ন ত্রিপুরার লোকধর্ম ও লোকাচার :অশোকানন্দ রায়বর্ধন।সুবোধ প্রকাশনা থেকে প্রকাশিত হবে
কবিতা সংকলন বিকেলের ঘ্রাণ :শাশ্বতী দাস। অতিথিদের হাতে বইগুলো তুলে দিলেন লেখকের হাত দিয়ে।গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে চারটি লিটল ম্যাগাজিন প্রকাশ হয়।লিটল ম্যাগাজিনগুলো মূর্ছনা:সম্পাদক :গীতশ্রী ভৌমিক, শব্দঘর:আঁখি আচার্য,ভাগ্যোদয়:ড.ঝর্ণা বনিক,আজকের ভাষা:দীপেন নাথশর্ম্মা।তুলে দিলেন সম্পাদকেরা।বইগুলো প্রকাশকের পর প্রকাশিত গ্রন্থগুলো নিয়ে
আলোচনা করেন কথাসাহিত্যিক বিমল চক্রবর্তী, শ্যামল বৈদ্য, শ্যামল ভট্টাচার্য এবং অবসরপ্রাপ্ত অধ্যাপিকা মঞ্জু দাশ। বইমেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান কবি ও স্রোত সম্পাদক গোবিন্দ ধর। সমাপ্তি ঘোষণা ও সভাপতির বক্তব্য রাখেন অশোকানন্দ রায়বর্ধন, লোকগবেষক।
0 মন্তব্যসমূহ