মা ছিল আমাদের অথবা
নির্মল দত্ত
মা ছিল আমাদের, অথবা আমরা
ছিলাম মায়ের। মা ও সন্তানের
সুরক্ষার দায়, দিয়েছি যাদের হাতে,
বেমালুম মুছে ইতিহাস
নিজস্ব স্ফীতির স্বকাল লিখেছে তারাই
যুগে যুগে। মা আমাদের---
রিক্ত ও নিঃস্ব ক্রমশ, দেখেও নিরুপায়
হাততালি দিয়ে গেছি।
লিঙ্গহীন সেই শব্দে
তুমুল হয়েছে সভা ও সংসদ।
বিশ্বাস একা,
ফিরে গেছে, নিরুপায় আঙুলে
ভোটচিহ্ন নিয়ে!
0 মন্তব্যসমূহ