প্রতিদিন বাংলাভাষা ডট স্রোত কৃষক আন্দোলন সংখ্যা ১৪:১২:২০২০

প্রতিদিন বাংলাভাষা ডট স্রোত 
কৃষক আন্দোলন সংখ্যা 
১৪:১২:২০২০


হারাধন বৈরাগী

নাড়ি

ভুজপত্রে লিখেছেন মনু
আত্মহত্যা মহাপাপ

মর্ত্যে সোরগোল 
চারদিকে ব্রাহ্মনের অভাব
ম্লেচ্ছপদভার,ক্ষাপছে মেদিনী!

শষ্যেই যতো ভূত
আত্মহত্যা অগম্য জেনে
আসন্ন দিন
শষ্যনাড়ী থেকে
শরীর থেকে
তাড়াতে চায় ভূত

জননী জানেন
আলপথ হাওয়া হলে রাজপথ
মৃত্যু-জীবনপূরক

নাড়িচ্ছেদ 
আভূমি সন্তানমরক!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ