আমার হলুদ যন্ত্রণাগুলো // সমরেন্দ্র বিশ্বাস

আমার হলুদ যন্ত্রণাগুলোর ভাগ তুমি চাইলে
উচ্ছ্বাসে মেলে দিলাম চোখ তোমার আকাশে
#
বিনিময়ে ফেরৎ দিয়ে গেলে একদিন
একরাশ গাঢ় নীল যন্ত্রণা
#
আজ একা একা নিঃশব্দ অরণ্যে ভাবি
কেন তোমায় এই বুকের পাঁজরগুলো
গুনতে দিয়েছিলাম?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ