ব্যর্থতা
চিরশ্রী দেবনাথ
আমি খুব সাধারণ একজন মানুয
ভয়ে ভয়ে থাকি, আমাকে কেন বলো লিখতে
যত সব গণতান্ত্রিক কথা
এসব লিখতে আমি আসিনি, মেরুদণ্ড জন্ম থেকে ঝোঁকা
আসলে কবি নই, দুর্বল মেয়ে, রাজনীতি বুঝি,
যা কিছু আঁধার লিখেছি, তাতে ফুটে ওঠে কিছু কিছু দেশ
বড় একা সে, মনখারাপের এইসব দিনে
তাকে ঢেকে রেখেছি আমার নরম গোলাপি চাদরে
এটুকুই পারি আমি
মিছিলে যাইনি কোনদিন, বন্যাত্রাণেও না
লেখার পাত্র থেকে উড়ে যাচ্ছে শুধু ব্যথার আকুতি।
১০৩২৩ / পীযূষ রাউত
১০৩২৩
এটা কি নিছকই একটা সংখ্যা ?
দুর্জন, বহুবচনে,
ওরা কি তা'ই ভাবে, বিশ্বাস করে?
সংখ্যাগুরু আমরা কিন্তু জানি,
বিশ্বাস করি
১০৩২৩
হাজার ৫০ মানুষের দুর্ভাবনা
কান্না আর হতাশা।
আমরা কিন্তু জানি, বিশ্বাস করি
সত্যমেব জয়তে
১০৩২৩
আন্দোলন, তীব্র অগ্নিঝরা
আন্দোলন শেষে
ওরা ফিরে পাবে নিজ নিজ
ন্যায্য অধিকার।
হাসি ফুটবে ছোটোবড়ো
হাজার ৫০ নয়, গোটা
ত্রিপুরাবাসীর মুখে।৷
রচনাকাল ১৫ ডিসেম্বর ২০
রাত্রি ১২টা
ধর্মনগর
0 মন্তব্যসমূহ