কৃষক আন্দোলন সংখ্যা
১৪:১২:২০২০
অপাংশু দেবনাথ এর কবিতা
মৃত্তিকার জলতৃষ্ণা হলে
অপাংশু দেবনাথ #
------------------------
মৃত্তিকার জলতৃষ্ণা প্রবল হলে সমুদ্র জমে গিয়ে হয় মেঘলা আকাশ।
নির্মমভার বহনে অপারগ বলেই রাজরোষানলে জ্বলে শস্যমাঠ।
অন্ধ-খাদের মুখোমুখি দাঁড়িয়ে নিঃস্ব পিতা,
কি করে তৃষ্ণা মেটাবে? ওহে, জননী আমার!
অতপর রক্ত ও ঘাম দিতে পারে অঞ্জলিস্বরূপ।
গ্রহণ করো!
ভিড়াহত কৃষক জানে,
একটি বীজধান উৎপাদনে কতটা কর্ষণ করতে হয় হৃদয়।
0 মন্তব্যসমূহ