প্রতিদিন বাংলাভাষা. স্রোত / কৃষক আন্দোলন সংখ্যা /১৪:১২:২০২০

প্রতিদিন বাংলাভাষা. স্রোত 
কৃষক আন্দোলন সংখ্যা 
১৪:১২:২০২০

হারাধন বৈরাগী 
হারাধন বৈরাগী
হস্তিনাপুর

ভূমিকে কর্ষণ করে
যে আত্মহত্যা করে‌
শষ্য তার সন্তান
মাটি তার জান্নাত

সে জানে মাটিভাষা 
শষ্য‌উদ্গম,প্রতিপালন

সন্তানের রক্ষণাবেক্ষণ
তাকেই দেওয়া হোক
দেওয়া হোক বাজারীকরণ।

উদলা শিশুর মতো 
ভোলাগঞ্জের মাঠ সে

হস্তিনাপুর যেনো 
না হয় রোদালীআসর
না হয় যেনো সিংহাসন।

মায়াকান্না নয়
কান্না হোক ভালোবাসা
সম্মোহনহীন-সমবেদনা

শষ্যচর্যা ,মূল্যায়ন ছাড়া 
আর কোন উষ্ণতা চাই না
‌চোখ ছাড়া কোনো হৃদয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ