প্রতিদিন বাংলাভাষা ডট স্রোত
কৃষক আন্দোলন সংখ্যা
১৪:১২:২০২০
কৃষকের বন্ধু হও
সোমা লাহিড়ী মল্লিক
যদি সবুজের কাছাকাছি থাকতে চাও গাছ লাগাও,
যদি দুবেলা দুমুঠো অন্ন চাও, কৃষকের বন্ধু হও।
যদি ফসল ফলাতে চাও উর্বর করো মাটিকে,
যদি মাটির স্বাদ পেতে চাও ভালোবাসো জন্মভূমিকে।
আমি আগামীর গান গাই, গাই গান কৃষকের,
আমি ধান ক্ষেত খুঁজতে চলে যাই শহর থেকে দূরে,
আমরাও পারি সবুজ বিপ্লব আনতে জাপানের মতো,
ল্যাম্পপোস্টের পাশে পারি ধানের জমি বানাতে,
পারি উন্নত কৃষি ব্যবস্থা আনতে,
পারি সচেতন হতে।
পারি শক্ত করতে জাতির মেরুদণ্ড, কৃষকের হাত ধরে।
১৩/১২/২০২০
0 মন্তব্যসমূহ