প্রতিদিন বাংলাভাষা. স্রোত কৃষক আন্দোলন সংখ্যা ১৪:১২:২০২০

প্রতিদিন বাংলাভাষা. স্রোত 
কৃষক আন্দোলন সংখ্যা 
১৪:১২:২০২০

কবিতা :চৈতন্য ফকির

কৃষিশিল্পী
চৈতন্য ফকির 

বংশলতিকা থেকে যে ফলকটি পেয়েছি
তাতে আমার নাম নেই
ফলকের প্রতিটি ইঞ্চিতে আছি আমি।

ফলকের দু'ধারের মধ্যে বংশলতিকার সুতোয় গেঁথে আছি।

প্রান্তিক জমিন চাষে চাষে
জলরাশি ভেঙ্গে
আমার নষ্ট কম্পাস ও পাখিচোখ জ্যোমিতি।

আর চাষের শিল্প আঁকি মাঠের জমিন জুড়ে।

নাগরিক বিনোদন দিতে
কৃষির বিকল্প অর্থনীতি নেই, নষ্ট সময় সে কথা লিখে রাখে কৃষকের শিল্পে।

আমি আমার বংশের একমাত্র  লাঙ্গলের উত্তরাধিকার কৃষিশিল্পী।

১২:০৪:২০২০
রাতঃ০৮:৩৫মি
কুমারঘাট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ