এমনই হয় ভালোবাসা
শ্যামল রায়
আগুনের কাছাকাছি হাঁটলে
উত্তাপ----
তবুও এসো গাছের ছায়া
খুঁজে নেব।
পথের সন্ধান আছে, কিন্তু!
সুখের বা দুঃখের আকৃতি জানা নেই
তবুও গোধূলি বেলার গায়ে
লিখব প্রেমের কবিতা।
অন্ধকারের ভেতর থেকে
পূর্ণিমার চাঁদের জোসনা দেখব
শুনতে পাবো ," বর্ণপরিচয় "শব্দ ঢেউ
আলোর কাছে দাঁড়িয়ে বলবো
তোমার ভালোবাসার কাছে
শুধুই ভালোবেসে যাবো ।
তুমি হোয়াটসঅ্যাপে পাঠাও
নিঃশ্বাস-প্রশ্বাসে আধুনিক ভালোবাসা।
আগুনের কাছাকাছি হাঁটলে
উত্তাপ----
তবুও এসো ---
গাছের ছায়া খুঁজে নেবো,
বসব তোমার আঁচল জুড়ে।
0 মন্তব্যসমূহ