এস নতুন
গোপেশ সূত্রধর
চিলেকোঠায় রোদের ঝিলিক
পাখনা মেলে এল।
ডাক দিয়েছে নূতন সকাল
খুলো গো দ্বার খুলো।
চোখের পাতায় ঘুম পাড়ানি ,
শিশির ভেজা ফুল।
শীতের হাওয়া দিচ্ছে দোলা,
দে দোল দে দোল।
আবছা হয়ে স্বপ্ন গুলো;
হঠাৎ করে ফুরিয়ে গেল,
চোখ মেলতে নূতন দিনের;
নূতন স্বপ্ন নূতন মনের,
রঙবেরঙের পাখনা মেলে
তোমায় নিতে এল।
0 মন্তব্যসমূহ