কল্পনার ঝরেপড়া জীর্ণ পালকগুলি
আজও কুড়োচ্ছি আমি এই ক্লান্ত পথের ধারে
এগুলি কী কাজে লাগে ?
সংসার আছে। সংসারে উনান জ্বলে।
আমাদের কতকথা সেদ্ধ হয়
ছোট-বড়ো বৃহৎ কথাগুলি।
সংসারের একধারে চুপচাপ বসি
মিনতিকে মাঝে মাঝে একগ্লাস করুণার জল চাই
হাত ফসকে চলে যায় ছোঁয়া
অনুভূতিগুলি কেন যে ভুলে যায় !
এই দেহটি মৃতদেহের মতো
আঁধারকে বলি : আলো নিভিয়ে দাও
আমি এই কোলনের পাশে আছি
এখানে সমস্ত যুবতী-ঘ্রাণ ম্লাল হয়ে গেছে
বাতাস ! বাতাস ! আমাকে নিবিড় করো এই শূন্যতায় !
আজও কুড়োচ্ছি আমি এই ক্লান্ত পথের ধারে
এগুলি কী কাজে লাগে ?
সংসার আছে। সংসারে উনান জ্বলে।
আমাদের কতকথা সেদ্ধ হয়
ছোট-বড়ো বৃহৎ কথাগুলি।
সংসারের একধারে চুপচাপ বসি
মিনতিকে মাঝে মাঝে একগ্লাস করুণার জল চাই
হাত ফসকে চলে যায় ছোঁয়া
অনুভূতিগুলি কেন যে ভুলে যায় !
এই দেহটি মৃতদেহের মতো
আঁধারকে বলি : আলো নিভিয়ে দাও
আমি এই কোলনের পাশে আছি
এখানে সমস্ত যুবতী-ঘ্রাণ ম্লাল হয়ে গেছে
বাতাস ! বাতাস ! আমাকে নিবিড় করো এই শূন্যতায় !

0 মন্তব্যসমূহ