সোমা লাহিড়ী মল্লিকের গান



এটা কোনো কবিতা নয়, গানের কথা...

গানের লিরিক


যদি ওপার থেকে গান ভেসে আসে
বলোনা আমায় তুমি দেবে কি সারা! 

যদি অনেক দিনের পরে পাখি ফেরে নীড়ে 
আকাশ এসে মেশে দূর সীমানায়, 
বাতাস ভেসে যায় ছুঁয়ে হৃদয় আমার
বলো দেবে কি সারা! 

যদি ওপার থেকে গান ভেসে আসে 
বলোনা আমায় তুমি দেবে কি সারা! 
তুমি দেবে কি সারা! 

সেদিন পথের বাঁকে দিক হারিয়ে
গিয়েছি হারিয়ে ওই নীল সুদুরে।

আঁধার রাতের শেষে আসে যেই ভোর
ভৈরবী রাগে কে গান বেঁধেছিল, বলো কে সে!
জীবনের চেনা অভিমুখের গতি, হঠাৎ করে এসে 
থামে যদি, তুমি দেবে কি সারা,
 বলো দেবে কি সারা!!

আহা আহা, হা হা হা হা আহা আহা। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ