মাথু্র // দেবাশ্রিতা চৌধুরী

এই নতুন আষাঢ়ের কুমারী জলের রাত
যাপন হবে বছর পঁচিশ আগের সেই
হঠাত দৃষ্টিপাতের সাথে

আর মাঝখানে ছুঁয়ে যাবে
আমাদের অকথিত নিশ্চুপ বিনিময়

বৃন্দাবনের পরে মথুরার কথার মত
হিরণ্যরেতা নদীর স্রোতে ভেসে যায়
শ্রাবণের অঝোর ধারায় বিগত মুহূর্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ