ইজেল // রঞ্জন চৌধুরী

যেই হাতে হাত বাড়ালে
বন্ধু হয়ে এগিয়ে এলো
শস্য-খামার-পাহাড়-বনভূমি।

যেই পায়ে পা বাড়ালে
আঁচল ফেলা মেঠোপথ
বাসি ফুলের গন্ধ ছড়িয়ে
চললো এদিক-সেদিক।

যেই চোখে চোখ মেলালে
সাঁকোর কাছে
স্হিরতা মাথায় রেখে
হাসলো খানিক নদী।

আকাশ মাথায় দাঁড়িয়ে আছি
রোদের দৈর্ঘ্য ও প্রস্হে
ও কে! কি আশ্চর্য!
ইজেলে রঙ ডুবিয়ে
আঁকছে যে তারই ছবি!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ