রাখি // সঞ্জয় দত্ত

পূর্ণিমা রাতের আকাশ,
রাখির ছোঁয়া বাতাস।
      স্তব্ধ ধরিত্রী
কল্লোল ভারতবাসীর।

       আনন্দিত মন,
দুইটা আলাদা ফুলের জীবন।
        মিষ্টিতে মুখ,
একটু অন্য রকম সুখ।

 রেষারেষি শেষ,
নতুন ভাবের উন্মেষ।
 দুইয়ের একে আসা,
 কতো যে ভালোবাসা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ