ভারতের জয়গান // ঈশিতা পাল

শত শত দৃপ্ত গভীর নয়নে
আকাশটা দেখে শত শত মানুষের দল, 
রাস্তার দু-ধারে দেখা যায় 
বাঁশের ছাউনি কাদামাটি ও জল।

কতশত আত্মত্যাগ আছে 
আজ ও সেই আর্তনাদ 
বেজে উঠে কোনো এক ক্ষুদ্র কোণে, 
গম্ভীর বিস্ময় নিয়ে যখন শুনি
 তখন বুকটা কেঁপে উঠে থরথর করে। 

কত না কঠোর সংগ্ৰাম করে
পেয়েছি মোদের স্বাধীনতা, 
ভারত মাতাকে অনুভূত করিয়েছি
স্বাধীনতার সেই  সুমধুর ঘ্রাণ। 

হিমালয়ের চূড়ে
কন্যাকুমারিকার সেই তীরে, 
উড়িয়েছি   মোদের গর্ব
ভারতের সেই এিবর্ণ বিজয়ের পতাকা। 

করেছি মোরা বিজয়ের আহ্বান
সহস্র কোটি নর নারী আজ
গাইছে ভারতের জয়গান।। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ