তুমি ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে
এমনি ভাবে কাছে থেকো
একটা দিন,
চাঁদের উজ্জ্বল হাসির সাথে
নানা সাজে এসো তুমি
পূর্নিমার দিন।
শাওন ফুলের গন্ধের মতো
তোমার মাহাত্ম্য ছড়িয়ে যেও,
যাওয়ার আগে সহিষ্ণুতার
বারতা ছড়িয়ে দিও।
রাখী তুমি এমনি ভাবে।
একটি বার এসো।।

0 মন্তব্যসমূহ