প্রাণের ঠাকুর,রবি ঠাকুর
প্রিয়াংকা শীল
হে প্রাণের ঠাকুর ,
শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ।
তোমায় নিয়ে শেষ হয়না বাঙালির বলা।।
হয়তো তুমি আজ আমাদের সামনে রইলে না --
তবুও, প্রত্যেক বাঙালির মনে প্রাণে মিশে রয়েছ চিরসর্বদা ।
বাঙালির তুমি ধ্যান, জ্ঞান --
আর সকল কবিদের প্রাণ ।।
যতই বলা হোক --
তুমি বাঙালির মাঝে নাই ।
মাঝে না থেকেও বাঙালির বক্ষ জুরে রইবে তুমি সর্বদাই ।।

0 মন্তব্যসমূহ