রবি 'ঠাকুর' ! // রাজা দেবরায়


রবি 'ঠাকুর' !
 রাজা দেবরায়

তোমার রচিত বহু গানের সুর
পাশ্চাত্য ছোঁয়ায় ছিলো ভরপুর
তার জন্য শুনতে হয়েছিলো সমালোচনা
সঙ্গে চলতো নানান আলোচনা
কেউ বুজে, কেউ না বুঝে
কেউ আবার ঈর্ষায় ভুল খোঁজে
তবুও তোমায় পারেনি দমাতে
একটুও পারেনি দাপট কমাতে
তোমার বড় অস্ত্র ছিলো নোবেল জয়
সমালোচকদের করতে পরাজয়
তোমার অসাধারণ, অশেষ সব সৃষ্টি
যেন মুষলধারে পড়ে সাহিত্যের বৃষ্টি
তবে রবীন্দ্রচর্চা আরো ব্যাপকভাবে হলে ভালো
গবেষণাধর্মী লেখালেখি জ্বালবে আলো
শুধুমাত্র একদিন পালন করে তোমাকে সাজিয়ে রেখে
ফুলের মালা দিয়ে 'ঠাকুর' বানিয়ে তোমার গবেষণাকে দিচ্ছি ঢেকে !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ