বাইশে শ্রাবণ // কাউচার খান



বাইশে শ্রাবণ 
কাউচার খান

বাইশে শ্রাবণ নিষ্ঠুর বড় নিল রবি ঠাকুরের প্রাণ, 
থমকে গেল প্রবাদপ্রতিম যুগ পুরুষের গান |
তবে কি সত্যিই পতন হল গীতাঞ্জলির কবির? 
যবনিকা কি পড়ল তবে   ঘরে-বাইরের রবির? 
মৃত্যুঞ্জয়ী লেখক তিনি, বিশ্ব কবিও বটে ;
তবে এমন করে কিকরে তার ছন্দপতন ঘটে? 
গল্প, নাটক, কবিতা, আর কত যে উপন্যাস ;
নৃত্যনাট্য আর গানে যেন তার অশেষ বিন্যাস |
তবে বাঁচবে কবি সকাল সাঁঝে, 
নিত্যনতুন সৃষ্টি মাঝে |
মৃত্যুরও তো বয়স হল, আজ পড়ল উনআশিতে ;
বোঝেনি সে সৃষ্টিকোপে, 
সে মলিন হল কেমন করে |
মৃত্যু তো আজ কবির নয়, 
   মৃত্যু আজ মৃত্যুরই;
কবি তো আজ অমর হলেন, 
আছে সৃষ্টি যে তার প্রহরী |

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ