সুতোর বাঁধন
অতনু রায় চৌধুরী
সুতোর বাঁধন থাকুক চিরকাল মনে প্রানে বাঁধা
ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জীবন হোক খুশি আনন্দে ভরা।
ঘরে বাইরে প্রতিটি বোন যেন পায় তার যোগ্য সম্মান
মানুষের মনুষ্যত্ববোধটা থাকুক বিরাজমান।
দুঃখগুলো ভুলে গিয়ে থাকুক সকলের মুখে হাসি
বিপদের দিনে হোক একে অপরের পাশাপাশি ।
বন্ধনের এই উৎসব থাকুক চিরকাল জীবিত
রাখী পূর্ণিমার দিনটি ভীষণ পবিত্র ।
0 মন্তব্যসমূহ