রাখি 
সম্পা বৈদ্য 


শ্রাবণ পূর্ণিমায় ইন্দ্রের স্ত্রী সচী মন্ত্রপূত রাখি  বেঁধে দেন ইন্দ্রের হাতে স্বর্গে জয়লাভের আশায়! 
অমরত্বের প্রার্থনা করে যমের বোন যমুনা রাখি পরিয়ে দেম যমের হাতে।


 দ্রৌপদী তখন নিজের শাড়ি ছিড়ে ক্ষতস্থানে বেঁধে দেন শ্রীকৃষ্ণকে।
 শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে সন্তুষ্ট হয়ে লক্ষ্মী কাপড়ের টুকরো বেঁধে দেন বালির হাতে। 


আলেকজান্দারের স্ত্রী রাখি বেঁধে দেন পুরুর হাতে স্বামীর প্রাণনাশের শংকা নিয়ে ।
 চিতৌরের রানি কর্মাবতী মোঘল সম্রাট হুমায়ুনকে রাখি পাঠিয়েছিলেন সহায্য চেয়ে!
 রক্ষা কবজ বেঁধেছি আমি যুগে যুগে তোমরা পুরুষরে! 


কখনো বোন হয়ে কখনো স্ত্রী হয়ে।
আজ সময় এসেছে নারীরে তোমরা বাঁধো রাখি সমান ভালোবেসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ