রাখীবন্ধন
সপ্তশ্রী কর্মকার
আজ রাখী পূর্ণিমার সেই খুশির দিন,
আদরের বোনদের বাড়ি ভাই সবাই যায় ,
রকমারি সূতোর রক্ষার রাখী নিয়ে,
মঙ্গল তিলকের ছোঁয়ায় বাঁধতে হাতে তা-ধিন।
চন্দ্রিমার রুপালী আলোয় যাক দূর হোক গ্লানি,
বোনদের আশীর্বচনে কাটুক বিপদ- হানি,
রক্ষার বন্ধনে বাঁধা পরুক ভাইয়ের জীবন,
সূতোতে কুমকুমে সূক্ষ্ম গড়ন।
0 মন্তব্যসমূহ