হঠাৎ-ই যদি তোমার সঙ্গে কোথাও দেখা হয় -- ইশ্বর
তবে আমার প্রশ্ন হবে তুমি কে?
কি তোমার পরিচ? কোথায় তোমার উৎপত্তি,কোথায় বা বিকাশ
জানি থাকবে তুমি নিরুত্তর !!!
উত্তরের আশাও করি না।
আমার প্রতিটি অঙ্গে তুমি আছ,
অনুভবে,আকৃতিতে,প্রকৃতিতে---
প্রতিটি রিপুর তাড়নায় সেই তুমি,
ঘৃনা, প্রেম, প্রতিহিংসা - শান্তি, ক্ষমাশীলতায়
অথবা নির্বাণ - এ
সর্বত্রই অদৃশ্য তোমার নির্দেশ খেলা করে।
আমরা মানুষ নিয়তির খেলায় পুতুলের মতো
নীরব, নির্দিষ্ট ভ্রম কিংবা বিষ্ময়ে মুর্তি গড়ে চলি।
জন্মান্তরে জানতে চাই
যদি তুমি বহন করার দায়ভার নাও।

0 মন্তব্যসমূহ