শোন দিদি শোন,আমার হাতে আজ পরিয়ে রাখি।
শ্বশুর ঘরে গিয়ে তুই দিবি না কিন্তু আমায় ফাঁকি।
বছরে দুইটি দিন থাকি অপেক্ষায়-ভাইফোঁটা আর রাখি।
আসবোই চলে আমি দিদি-যেখানেই আমি থাকি।
আর ডাকবো যখন আমি আসবি ছুটে-থাকবে না তোর কোন হেতু।
তুই আমার দিদি-রাখিবন্ধন আর ভাইফোঁটা যে বোনের মিলনসেতু।
করি দুষ্টুমি,করি খুনসুটি-সব সামলাবি বল এই বাঁদরের।
আমি যে তোর ছোট ভাই-তোর যে বড় আদরের।
স্বামীর ঘরে গিয়ে তুই - যাবি না তো আমায় ভুলে।
তুই ছাড়া এতো আপন-নেই যে মোর কেউ আর তিন কুলে।
আর তোর জীবনে আসে যদি কোন দুর্যোগ-চলার পথে কোন বাধা।
দেখবি দিদি তুই,রক্ষিব কেমনে তোরে-ভাই নয় হয়ে যেন বড় দাদা।
তোর যে হাতে, পরালি রাখি,দিলি মোর কপালে আজ সুগন্ধি চন্দন।
সে হাতে রাখবি ধরে,ছাড়বি না ভাই-বোনের এই ভালোবাসার বন্ধন।

0 মন্তব্যসমূহ