নতুন এক রাঙা ভোরে
রঙবেরঙের রঙীন ডোরে
বাঁধব রাখির বাঁধন।
মায়ার ভরা রাখির ছোঁয়ায়
সমস্ত এই গ্লানি মুছায়
রাখির এই বন্ধন।
ভাইবোনের এই ভালোবাসা
চোখের কোনে রঙীন আশা
প্রেমের ডোরে বাঁধা।
ভালোবাসার এই অঙ্গীকারে
বর্নিল রঙের সুতোর সমাহারে
মধুর স্মৃতি গাঁথা।
সাম্প্রদায়িক হিংসা ভুলে
একসাথে আজ পথ চলে
এই প্রতিজ্ঞা করি।
ভাইয়ের প্রতি প্রত্যাশায়
থাকে বোন এক আশায়
এক মধুর বন্ধন গড়ি।
ভাইয়ের হাতে রাখির ডোর
রাঙিয়ে উঠুক রঙীন ভোর
আজি শুভ দিনে।
যাসনা ভাই কভু দূরে
মায়ার এই বন্ধন ছেড়ে
বাঁধব রাখির বাঁধনে।

0 মন্তব্যসমূহ