কবি প্রণাম
ডাঃ সুভাষ চন্দ্র সরকার
মহুয়া বকুল চাঁপা কদম
পলাশ ছাতিম বন,
শীতল ছায়ার মাঝে আছে
সবার প্রিয় শান্তিনিকেতন।
মন মাতানো গন্ধে ভরা
আকুল করে মন প্রাণ,
বিশ্ব মাঝে আলো ছড়ায়
শিক্ষার তপোবন।
বিশ্বকবি রবী ঠাকুরের
জগৎ জোড়া নাম,
আজ হলো তাঁর প্রয়ান দিবস
বাইশে শ্রবণ,
সবাই জানাই প্রণাম।

0 মন্তব্যসমূহ