আকাশ মেঘে ঢেকে আছে // চিত্তরঞ্জন দেবভূতি

পাহাড়ের দেশে সূর্য ওঠেনি আজ!
আকাশ পাহাড় সব মেঘে ঢেকে আছে!
তাই বলে তো আর থেমে  নাকো অনেক রকম কাজ,
সকাল থেকে ছুটছে মানুষ আরো মানুষের কাছে৷
সুন্দরবনে  রয়েল বেঙ্গলটাইগার যেমন শিকার খোঁজে—
সারা দেশে কিছু মানুষও যেন তাই,
একটু অন্য রকম ভাবে সবার শিকার ধরা চাই?

মেঘলা দিনে মজা আরো বেশী,
আজকাল জলপান করে অনেকেই বিদেশী নয়তো দেশী!
বাইরে সবাই ভালো ,মন্দ কে আর হবে?
মেঘলা দিনে চলতে থাকুক আরো কাজ!
এ ভাবেই দেশ এগিয়ে চলুক তবে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ