হে জনমদেশ ভারতভুমি
সন্তান তোমার কেঁদে মরে
মূল ভারতবাসী ছিল যে
অসুর তারেই ঠেলিছে দূরে ৷
আজ এ কী শুরু হলো
জবাব দাও মোর মাতৃদেশ?
কেন যে কস্ট দিচ্ছ মোদের
ক্ষমা করবেন ঐ পরমেশ ?
স্বাধীন হয়েও যেন পরাধীন
বাঙালি আজ শঙ্কিত
ডি ভোটার আর ডিটেনশন
মানব হৃদয় ব্যথিত ৷
চোখ রাঙানি আর শাসানি
আর কতকাল ?
বাঙালি আজ ঐক্যবদ্ধ
পুরো দেশ হবে উত্থাল ৷
কারো কথায় ভয় পাবে না
তাঁরাও দেশের নাগরিক ৷
বাঙালি সব সংগ্রাম করবে
যেন নির্ভিক সৈনিক ৷

0 মন্তব্যসমূহ