শরতের এই হিমেল হাওয়ায়, মন
ভাসিয়ে দিলাম প্রিয়,
উদাসী মনে রইলাম চেয়ে
একটু পরশ দিয়ে যেও।।
চোখের ভাষায় বুঝিয়ে যেও
তোমার সুপ্ত ভালোবাসা।
নীরবতায় জানিয়ে দেব,
আমার বুকের ব্যাথা।।
মধু জামিনী জাগবে তুমি
মহব্বতের গানে,
আমি না হয় রইবো জেগে
আশার পথ পানে।।
এমনি ভাবে মরমে মরিব
ব্যার্থ ভরা মনে,
নবরুপে তুমি, রচিবে প্রেম
স্বপ্নের পারিজাত বনে।।

0 মন্তব্যসমূহ