প্রেম // কুশল ভৌমিক

মাঝে মাঝে এমন হয়
মাথার ভেতর থেকে সবটুকু আলো; সবটুকু রঙ
নান্দনিক গতি নিয়ে মেঘের শরীরে আঁকে 
রোদ্দুরের পাড়; সেই তুমিময় ভীষণ বিকেলে
নিজের ছায়াটিও  খুঁজে পাইনা আর-
শরীর -মনের সিঁড়িভেঙে তুমি পৌঁছে যাও মগজে
তুমি সর্বভূক; সর্বগ্রাসী তুমি ; কী অলস হেলায়
ঢুকে পড় আমার ভিতর -চেটেপুটে খেয়ে নাও সব!

তারপর --
কৃষ্ণপক্ষ; রক্তচিহ্ন লেগে থাকা চোখে 
তুমি উড়ে যাও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পরিযায়ী 
মেঘের মতোন - আহা প্রেম! 
যোগ বিয়োগ লাভ ক্ষতির চিত্রকল্পময়! 

প্রেম; জেনেছি শিল্পকলা, আমায় তবে গণিত শেখায় কেন?

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ