আমাদের গ্রাম // বিমান প্রামানিক

গ্রাম আমার সোনার মতন
রাখিব তারে অনেক যতন।
গ্রামের থেকে পাই সোনার ফসল
গ্রামটি যেন আমার মায়ের আঁচল।
আমরা আছি মহাসুখে গ্রামের কুটিরে
গ্রামের চারিদিক যেন সবুজেই ভরে।
চাষের কাজে গ্রামের চাষীভাই
সকাল হলেই মাঠে ছুটে যায়।
কারও ঘাড়ে লাঙল, কারও কোদাল
নিবাস তার মাটির কুটিরে, খড়ের চাল।
এই হলো গ্রামের জীবন্ত ইতিহাস
মাঠ থেকে ঘাট শুধুই সবুজ ঘাস।
গ্রামের সবাই সবার যেন আপনজন
গ্রামের দিকে চেয়ে থাকি সারাক্ষণ।
গ্রামের যত ছেলে মোরা ভাই ভাই,
একসাথে থাকি,খেলি কোনো বিভেদ নাই।
গাছে গাছে শুনি পাখির কলতান,
পুকুরপাড়ে সারি সারি সবুজে ঘেরা বন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ