বিবশ গান // কল্লোল চক্রবর্তী

স্তব্ধ কেন চারুবাক
অন্তরের আগল বন্ধ যদি
হাহা রবে অন্তরে মরুঝর

ফিরে দেখ পড়ে আছে মূঢ় যন্ত্রণা
লাশ হয়ে গুম ঘরে একা
তবুও আয়নায় মুখ ওষ্ঠ রঞ্জিতা।

হৃদয় ঢেকেছে কাফন স্তব্ধ চরাচর
রাত্রি বুঝি হারায়েছে তারা
মৃত্যু অবিনশ্বর।

এত ভয় এত দুঃখ যদি
জানিতেনা প্রেম নিরবধি
আকালের দিনেও তাহার প্রহার।

কারা যেন দূর থেকে আসে
মানুষের মহতী সংসারে
নির্ণয় তাদের গদ্য সম্ভার।

অনিবার্য বিরতির পর খুলেছে আকাশ
অলিন্দে বেজেছে কোনও পাখির তান
রোদ্দুর কতকাল পরে শ্যাওলার বুকে
এ স্বপ্ন বা স্বপ্নের বিস্ময়জারিত প্রহর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ