আষাঢ়ের বৃষ্টি // বিশ্বজিৎ দেব

আষাঢ় মাসে ঘন মেঘের আকাশে
বাদলের ধার ঝরে ঝরঝর ,
ঝর উঠে হাওড়া ছুটে
বজ্রপাতের শব্দ করে ভরভর।

মন হয়েছে উদাস আমার
আষাঢ়  মাসের  বৃষ্টিতে ,
কাজকর্মে মন বসে না
তুমি কেবল দৃষ্টি তে ।

নদীতে এসেছে প্রবল জোয়ার
প্রবল জলরাশির ঢেউ চারিধার,
নৌকা নিয়ে মাঝি করে হাল্লা
খাল-বিল ,নদীর জলে
মাছের সাথে ঝিনুকের খেলা ।

রাত্রি বেলায় বৃষ্টি ফোঁটায়
গান গেয়ে যায় ঝম্ ঝমা ঝম্,
এমন মধুর সময়ে বৃষ্টি মাখা
        এই আষাঢ়ের দিনে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ