আমি কৃষকের সন্তান // রুবেল হোসেন

না, আমি নিষ্ঠুর নই,
মাঝে মাঝে নিজের গতিহীনতা হারিয়ে বসি।
জানিনা কেন জানি এমনটা হয়। 

জানো বাবা, 
তোমাকে নিয়ে কবিতা লিখতে বসে
নিজেকে যেন ছোট বলে মনে হয়।
হঠাৎ যেন মনে হয় তোমাকে নিয়ে একটা গল্প লিখবো।
উপন্যাস লিখতে বড্ড ভালো লাগে আমার।
এদিক-ওদিক তাকিয়ে যেন অজস্র শব্দ,
কি লিখবো কিছুই বোঝতে পারছি না।
কারণ তোমার কথা, দু-এক লাইনে নয়, 
দু-এক পৃষ্ঠায় নয়, দু-এক গ্রন্থেও শেষ করা যায় না। 
কেননা তুমি আমার বাবা।
ছেলেবেলা কোল থেকে শুরু করে,
আজ নিজের পায়ে দাঁড়ানোতে সেই তুমিই পথ হয়ে থাকলে। 

জানি, চাকরি করো না,
তবুও আমি অখুশী নয়,
কেননা আমি কৃষক বাবার ছেলে।
মাটির গন্ধে লালিত, মাটির গন্ধে শেষ, 
তোমার আমার বন্ধুত্ব থাকবে স্বর্গ পরীর দেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ