জল পুর্ণ নদীর মাঝে
দাঁড় বেয়ে নৌকা টানে মাঝি,
এক পারে বসে গান গায় বাউল
আর অন্য পারে কাজি।
আবছা শব্দে বাঁশির সুর
পারি দেয় পুবালি বাতাস,
উগ্র তপন ক্লান্ত মন
থামে না ঢেউ আর নতুনের আশ্বাস।
চিত্ত শান্তির ব্যাকুলতায়
কখনো মাঝি গানের সুরে বসে,
দিনের শেষে তরী নিয়ে
ঠেকবে মাঝি ঘাটে এসে।

0 মন্তব্যসমূহ