আমরা মানব জাতি --
অন্যের চেয়ে নিজেদের প্রাণ
বেশি করে ভালোবাসি।
তাকিয়ে দেখ হৃদয় চোখে
গাছেদেরও তো জীবন আছে,
ভাবো কত উদার ওরা
মোদের তরেই তারা আত্মহারা।
কিন্ত এত নির্দয় মোরা,
তাদেরই কেটে ফেলি।
ভুল করে শুধু দিচ্ছি কেবল,
নিজেদেরই প্রাণ বলি।
ওরাই যে মোদের অক্সিজেন দেয়
সারাদিন প্রতিক্ষণ।
বিদ্বেষ ভুলে বাঁচিয়ে চলেছে
আমাদেরই আজীবন।
ওরা আছে বলে আমরা ও আছি
ওদের দয়াতেই আমরা বাঁচি।
ওরা আছে তাই বৃষ্টি নামে
প্রাণের উচ্ছাস এই ধরাধামে।
একটা গাছের জীবন সমান
মানবের শত প্রাণ,
ওরা না থাকলে নিভে যেত কবে
জীবনের জয়গান।
তাইতো মোদের উচিত আর
আরো বৃক্ষরোপণ করা,
সবুজে সবুজ হয়ে উঠুক
সাধের এ বসুন্ধরা।

1 মন্তব্যসমূহ
অসাধারণ sir
উত্তরমুছুন