বর্ষাকালে কদম ফুল গাছে কত ফোটে
মধুর টানে ভ্রমর যত সে দিক পানে ছোটে।
কদম ফুলে ভরা গাছটি, দেখতে লাগে বেশ!
কদম ফুল কুড়িয়ে শিশু সাজায় খেলার দেশ।
এমন ভারী সুন্দর, যেন সবাই ভালোবাসে
গাছের তলায় ঝরেও পরে দেখি দিনের শেষে।
চক্ষু মেলে দেখি যতই, ততই অবাক লাগে,
ফুলের পরে ফলটি যখন ঝোলে গাছের শাখে।

0 মন্তব্যসমূহ