ভারি বৃষ্টির দাপটে গাছ গুলো জড়সড়।
তোমার আদরের কাছে আত্মসমর্পণের মতো
প্রকৃতির তান্ডবে বৃক্ষেরা মেতে ওঠে । তান্ডব লীলা শেষে মাটিতে লুটিয়ে পড়ে হারিয়ে যাওয়া ভালোবাসা কে ফিরে পাবার আকুলতায়।
আবার এসেছে আষাঢ়
বৃষ্টির সুবাস বাতাসে বাতাসে।নূতন মেঘের আনাগোনা
মনে যেন নূতন আশার সঞ্চার
না বলা অনেক কথার অপেক্ষায় সারা প্রহর কাটে ।

0 মন্তব্যসমূহ