হাতিয়ার // রাহুল পাত্র

তৈরি, তৈরি, তৈরি করছি -
সবুর কর, এইতো গড়ছি l
আসছি আমি মশাল নিয়ে, 
আয়, তুই আয় আগুন হয়ে l
খুব তাড়াতাড়ি হাঁটতে হবে, সময় কিন্তু খুবই অল্প-
এর মাঝেই নিতে হবে তোর-আমার সংকল্প l
বোমা আন, আন বন্দুক -
আমি আনবো গ্রেনেড, কার্তুজ ভরা সিন্দুক l
সুখ শান্তি হবে ছারখার,
রক্তনদী করব পারাপার l

হঠাৎ করে, আসতে গিয়ে বুকে হাত দিলাম
রক্তে ভিজে মোর বুক, স্পর্শ এবার পেলাম l
লাল, লাল, লাল লালরক্ত মৃত্যুসখি আমার-
ডাক এসে গেছে ওপার দিয়ে, ডেকেছে যমের কামার l
বুঝলাম এবার, তৈরি হবে কি সেই হাতিয়ার ? 
বিশ্বে যে ফিরিয়ে আনবে সুখ-শান্তির আধার l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ