বীর জওয়ান // সংগীতা দাস

রক্ত দিয়ে, জীবন দিয়ে
বাঁচায় মোদের প্রাণ!
ভারত মায়ের সন্তান তাঁরা
দেশের এই জওয়ান!

পিতা হারায় ছেলে
বোন হারায় ভাই!
মা, ছেলের আশায় বসে থাকে
আসবে কবে হায়!

কান্নায় ভেসে যায়
নববধূর রোল!
তবুও যেন আসবে বলে
আশায় আশায় রই!

কত যুদ্ধ, কত লড়াই
প্রতিদিনের হায়!
ভারতবাসীর জন্য তাঁরা
নিজের জীবন হারায়!

ভারতবাসীর গর্ব
দেশের এই জওয়ান!
ভারত মায়ের ছেলে হয়ে
আসবে বার বার!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ