একাকীত্বের মাঝে // অতনু রায় চৌধুরী* ।

গোপন রাখতে পারি নি কিছু,
পারি নি নিঃস্তব্ধে কাঁদতে ‌।
হারিয়ে গিয়েছিল হঠাৎ করে,
বছর তিন হয়ে গেল দেখতে দেখতে ।

আজ ও স্মৃতি ভাসে,
চোখের আশে পাশে ।
শূন্যতায় ভরা চারদিক,
একাকীত্বের মাঝে পিছুটানে হারানো অতীত ।

তবুও ভালো থাকতে হয়,
রাখতে হয় মুখে হাসি ।
চলার পথে দেখাতে হয়,
আমি ভীষণ খুশি ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ