গোপন রাখতে পারি নি কিছু,
পারি নি নিঃস্তব্ধে কাঁদতে ।
হারিয়ে গিয়েছিল হঠাৎ করে,
বছর তিন হয়ে গেল দেখতে দেখতে ।
আজ ও স্মৃতি ভাসে,
চোখের আশে পাশে ।
শূন্যতায় ভরা চারদিক,
একাকীত্বের মাঝে পিছুটানে হারানো অতীত ।
তবুও ভালো থাকতে হয়,
রাখতে হয় মুখে হাসি ।
চলার পথে দেখাতে হয়,
আমি ভীষণ খুশি ।
1 মন্তব্যসমূহ
Baah
উত্তরমুছুন