কপাট // শ্যামল কান্তি দে

প্রতিশোধের পতাকা হাতে
কপাট ভেঙ্গে এগিয়ে চলেছে
কারাগারে ভূমিষ্ঠ শিশুটি ,
আগুন জ্বেলে  উদ্বোধন করবে
আগামী শিশু দিবসের সকাল ৷
কন্ঠে তার প্রতিবাদী ভাষা
বুক ভরা মায়ের সাহস ,
প্রতিজ্ঞায় মুষ্টিবদ্ধ হাত ,
অত্যাচারির জন্য তৈরি করবে
মানব বন্ধনে নতুন কারাগার ৷
যেখানে মা সাফুরা নিজ হাতে
শৃঙ্খল পরাবে নিষ্ঠুর ঘাতকদের ||


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ