মন্দ কি? ভালোই আছি -
চারদেয়ালে বন্দি জীবন
হলোই না হয় - তাতে কি?
নিন্দে করবো? ছিঃ ছিঃ ছিঃ
মন্দ কি? ভালোই আছি।
গা ভর্তি গয়না আছে
বাক্স ভর্তি দামী শাড়ি
আছে বড় বাড়ি - বড় গাড়ি।
পরাধীনতার শৃঙ্খলেতে কাটছে জীবন
নিন্দে তো নয় - ভালোই আছি।
শাসনমাখা - কোনঠাসা - এই জীবনটারই
হৃদয়তলে গভীর আশা
রঙিন স্বপ্নের হাতছানিটা
সজোরে সরিয়ে রেখে - গুড়িয়ে ফেলে
ভালোই আছি।
নীরব মনের ইচ্ছেটাকে
গলা টিপে নীরব রেখে
গোপন কথা গোপন করে
ভালোই আছি।
গুমরে মরা অভিমানে
চোখের জল লুকিয়ে রেখে
সংসারের এই ঘূর্ণিপাকে
খাবি খেয়ে ভালোই আছি।
মিথ্যে হাসি - মিথ্যে সুখের বড়াই করে -
চলছে জীবন - চলবে -
মন্দ কি? ভালোই আছি।
চারদেয়ালে বন্দি জীবন
হলোই না হয় - তাতে কি?
নিন্দে করবো? ছিঃ ছিঃ ছিঃ
মন্দ কি? ভালোই আছি।
গা ভর্তি গয়না আছে
বাক্স ভর্তি দামী শাড়ি
আছে বড় বাড়ি - বড় গাড়ি।
পরাধীনতার শৃঙ্খলেতে কাটছে জীবন
নিন্দে তো নয় - ভালোই আছি।
শাসনমাখা - কোনঠাসা - এই জীবনটারই
হৃদয়তলে গভীর আশা
রঙিন স্বপ্নের হাতছানিটা
সজোরে সরিয়ে রেখে - গুড়িয়ে ফেলে
ভালোই আছি।
নীরব মনের ইচ্ছেটাকে
গলা টিপে নীরব রেখে
গোপন কথা গোপন করে
ভালোই আছি।
গুমরে মরা অভিমানে
চোখের জল লুকিয়ে রেখে
সংসারের এই ঘূর্ণিপাকে
খাবি খেয়ে ভালোই আছি।
মিথ্যে হাসি - মিথ্যে সুখের বড়াই করে -
চলছে জীবন - চলবে -
মন্দ কি? ভালোই আছি।

0 মন্তব্যসমূহ