হিম অন্ধকারে // সুশান্ত ভট্টাচার্য

শতাব্দীর বাসনার ভস্ম
ছড়িয়ে আছে ইতিহাসের হিম অন্ধকারে
নিজের ব্যর্থতার দিনলিপি নিয়ে
বিষন্নতার তীব্রতা হৃদয়ে জাগিয়ে।
খুঁজি সেই সব সময়ের ঢেউ
অতীতের শিলালিপিতে
যারা ব্যর্থ দিনে মৃত্যু স্নান করেছিলো
নিজেদের জীবন উৎসর্গ করে
এই পৃথিবীর বুকে ক্লান্ত হয়ে
জীবনের কাঙ্খিত বিড়ম্বনায় বারে বারে...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ